সামরিক নিয়ন্ত্রণের আড়ালে পাকিস্তানের ২০২৪ নির্বাচন

৪২ জন প্রভাবশালী মার্কিন আইনপ্রণেতা পাকিস্তানের আন্তর্জাতিক দমন-পীড়ন এবং মানবাধিকারের ক্রমবর্ধমান লঙ্ঘনের বিষয় নিয়ে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে চিঠি লিখেছেন। চিঠির নেতৃত্ব দিয়েছেন ভারতীয়-আমেরিকান কংগ্রেসওম্যান প্রমিলা জয়পাল এবং কংগ্রেসম্যান গ্রেগ ক্যাসার।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভারতীয় ইংরেজি ভাষার আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডব্লিউআইওএন এ তথ্য জানিয়েছে।

চিঠিতে ৩ ডিসেম্বর উল্লেখ করা হয়েছে, পাকিস্তান কর্তৃত্ববাদের দিকে এগোচ্ছে এবং দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে। আইনপ্রণেতারা যুক্তি দেন, পাকিস্তানের সামরিক নেতৃত্বকে জবাবদিহি করানো মার্কিন যুক্তরাষ্ট্রেরও দায়িত্ব। তারা প্রশাসনকে দ্রুত ভিসা নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের মতো পদক্ষেপ নিতে আহ্বান জানান।

চিঠিতে আরও বলা হয়েছে, অনুসন্ধানী সাংবাদিক আহমেদ নূরানি সামরিক দুর্নীতির প্রতিবেদন প্রকাশের পর ইসলামাবাদে অপহরণ ও মারধরের শিকার হন। এছাড়া পাকিস্তানি-আমেরিকান সঙ্গীতশিল্পী সালমান আহমেদ ও তার পরিবারের ওপর সামরিক বাহিনীর হুমকির বিষয়টি উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে সালমান আহমেদের শ্যালককেও অপহরণ করে বিনা অভিযোগে আটক করা হয়েছিল, যা পরবর্তীতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও এফবিআইয়ের হস্তক্ষেপে সমাধান হয়।

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।