সারাদেশে পুলিশি অভিযান, গ্রেফতার ১ হাজার ৬৪১

সারাদেশে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ৬৪১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত রয়েছেন এক হাজার ১১৬ জন।

মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযান চলাকালে ১ হাজার ৬৪১ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ১১৬ জন এবং অন্যান্য অপরাধে গ্রেফতার আরও ৫২৫ জন।

অভিযানের সময় উদ্ধার করা হয়েছে দুইটি পিস্তল, দুইটি বিদেশি পিস্তল, দুইটি পাইপ গান, একটি তাজা ককটেল, পাঁচটি ম্যাগাজিন, তিনটি কার্তুজ, দুই রাউন্ড সিসা কার্তুজ, চারটি গুলি, চার রাউন্ড কিরিস, দুটি চাইনিজ কুড়াল, ছয়টি রামদা, একটি ছোরা ও একটি চাকু।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।