খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ই নভেম্বর ২০২৫, ৬:৪২ পিএম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, প্রতীক ভাড়া দেওয়ার দিন শেষ।
মঙ্গলবার (৪ নভেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে এই মন্তব্য করেন। পোস্টে তিনি লিখেছেন, “প্রতীক ভাড়া দেওয়ার দিন শেষ। জোট করলেও নির্বাচনে নিজ দলের প্রতীকে অংশ নিতে হবে।”
সারজিস আরও উল্লেখ করেন, “মাঠ আর আগের মতো নেই। আগের ইকুয়েশন এবার মিলবে না। সময়মতো মিলিয়ে নিন। ইনকিলাব জিন্দাবাদ।”
এদিকে, নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত রাজনৈতিক দলগুলো জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করলেও নিজেদের দলের প্রতীকে ভোট করার বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ ২০২৫ জারি করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) উপদেষ্টা পরিষদের নীতিগত অনুমোদনের পর আইন মন্ত্রণালয় এই অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করে।
মন্তব্য