সারোয়ার তুষারের শোকজ নোটিশ প্রত্যাহার করলো এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে সংগঠনের সকল কর্মকাণ্ডে পুনর্বহাল করেছে সংগঠনটি। 

একইসঙ্গে তার বিরুদ্ধে পূর্বে জারি করা শোকজ নোটিশ প্রত্যাহার করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, গত ১৭ জুন স্মারক নং এনসিপি/কেন্দ্র/শোকজ/২০২৫-২০২৬/০৫ অনুযায়ী সারোয়ার তুষারকে নৈতিক স্থলনের অভিযোগে কারণ দর্শানোর একটি নোটিশ প্রদান করা হয়েছিল। তিনি দলের আহ্বায়ক, সদস্যসচিব, রাজনৈতিক পর্ষদ ও শৃঙ্খলা কমিটির বরাবর লিখিত জবাব দাখিল করেন।

দলীয় পর্যবেক্ষণে একান্ত ব্যক্তিগত যোগাযোগের ঘটনাটি নারীর প্রতি সংবেদনশীলতা এবং ন্যায়বিচারের স্বার্থে গভীরভাবে বিশ্লেষণ করা হয়। ফাঁস হওয়া ফোনালাপের ভিত্তিতে শোকজ নোটিশ অনুযায়ী সারোয়ার তুষার দুই মাস এনসিপির সকল সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকেন। এর মধ্যে তিনি জুলাই মাসের দেশব্যাপী পদযাত্রা, জাতীয় ঐকমত্য কমিশনে এনসিপির পক্ষে প্রতিনিধিত্ব, মিডিয়ায় দলের অবস্থান উপস্থাপন, নরসিংদীর পদযাত্রায় অংশগ্রহণসহ সকল কার্যক্রম থেকে নিজেকে বিরত রাখেন।

সার্বিক বিবেচনায়, লিখিত জবাব ও আলামতের ভিত্তিতে দুই মাস সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার পর তাকে পুনরায় সংগঠনের সব কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত করা হয় এবং কারণ দর্শানোর নোটিশটি প্রত্যাহার করা হয়।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।