সার না পেয়ে হাতীবান্ধায় মহাসড়ক অবরোধে কৃষকরা

লালমনিরহাটের হাতীবান্ধায় সার না পাওয়ায় স্থানীয় কৃষকরা প্রায় দুই ঘণ্টা ধরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন, যার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কৃষকদের অভিযোগ, প্রতিদিন সারের জন্য ডিলারদের কাছে যেতে হলেও তারা নানা অজুহাতে সার দিচ্ছেন না। সার মজুত থাকা সত্ত্বেও ডিলাররা বলছেন সার নেই।

রবিবার (৩০ নভেম্বর) দুপুরে হাতীবান্ধা উপজেলার অডিটরিয়াম হলসংলগ্ন মেসার্স মোর্শেদ সার ঘরের সামনে সার নিতে আসা কৃষকরা প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

কৃষকদের ভাষ্য, হাতীবান্ধা উপজেলা মূলত ভুট্টা উৎপাদন এলাকা। এ অঞ্চলের প্রায় ৯০ শতাংশ মানুষের আয়ের প্রধান উৎস ভুট্টা। ভুট্টা চাষের মৌসুম শুরু হলেও সারের অভাবে ভুট্টা, তামাক, ধানসহ কোনো ফসলই চাষ করা যাচ্ছে না। সারের ডিলারদের কাছে গেলে তারা বলেন সার আসেনি। অবশেষে সারের দাবিতে কৃষকরা মহাসড়ক অবরোধ করেন। পরে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞার আশ্বাসের পর কৃষকরা অবরোধ তুলে নেন।

কৃষক মমিন বলেন, সারের জন্য ডিলারের কাছে গেলে তারা বলেন সার নেই। রাতে চুপিচুপি সার বিক্রি করে আর কৃষকরা চাইলে তা দেওয়া হয় না। তাহলে আমরা আবাদ করব কীভাবে।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা বলেন, কৃষকরা সারের দাবিতে সড়ক অবরোধ করেছিলেন। পরে কথা বলার পর তারা অবরোধ তুলে নেন।

খবরওয়ালা/এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।