সিইসির সঙ্গে বৈঠকে এনসিপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল

নির্বাচন ব্যবস্থার সংস্কারসহ নানা বিষয়ে আলোচনা করতে ইসির সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র পাঁচ সদস্যের প্রতিনিধি দল।

রবিবার (২০ এপ্রিল) দুপুর ১২টা ২৫ মিনিটে নির্বাচন ভবনে সিইসির কক্ষে এ সভা শুরু হয়।

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে এ বৈঠকে অংশগ্রহণ করেছে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নেতৃত্বাধীন পাঁচ সদস্যের প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে রয়েছেন যুগ্ম আহ্বায়ক অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন ও তাজনূভা জাবীন।

প্রতিনিধি দলের সদস্য মুজাহিদুল ইসলাম শাহীন বলেন, আমরা নির্বাচনে কমিশনে চিঠি দিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় সিইসির সঙ্গে বৈঠকে বসেছি। নিবন্ধনের জন্য তিন মাস সময় বৃদ্ধিসহ নিবন্ধন আইন, নির্বাচন সংশ্লিষ্ট কিছু বিষয় নিয়ে আলোচনা হবে।

খবরওয়ালা/এমইউ

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।