সিঙ্গাপুরগামী বিমানে ত্রুটি: ১৬১ আরোহী নিয়ে উড্ডয়নের পর অবতরণ

সিঙ্গাপুরগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় উড্ডয়নের পরপরই সেটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে।

শুক্রবার (২৭ জুন) এক বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানায়, সকাল ৮টা ৩৮ মিনিটে শাহজালাল বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ফ্লাইটটি। তবে উড্ডয়নের পর প্রায় ২,৫০০ ফুট উচ্চতায় পৌঁছালে ইঞ্জিন-সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে পাইলট ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।

বিমানটি সকাল ৮টা ৫৯ মিনিটে সম্পূর্ণ নিরাপদে অবতরণ করে। ফ্লাইটটিতে ১৫৪ জন যাত্রী ও ৭ জন ক্রু ছিলেন। সবাই নিরাপদ ও সুস্থ রয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে আরও জানানো হয়, অবতরণের পর রানওয়ের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুনরায় পরিদর্শন করে, তবে সেখানে কোনো অনাকাঙ্ক্ষিত বস্তু বা পাখির উপস্থিতির চিহ্ন পাওয়া যায়নি।

কারিগরি পর্যালোচনা শেষে ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

খবরওয়ালা/এমইউ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।