সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের ৩টি স্বর্ণপদক

সিঙ্গাপুর ওপেন আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ। 

তিন দিনের এই প্রতিযোগিতার শেষ দিনে আরও ছয়টি পদক জিতেছেন বাংলাদেশের জিমন্যাস্টরা। সব মিলিয়ে এবারের আসরে বাংলাদেশের ঝুলিতে এসেছে মোট ১৩টি পদক, যার মধ্যে রয়েছে তিনটি স্বর্ণপদক।

বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের দেওয়া তথ্যমতে, প্রতিযোগিতার শেষ দিনে জুনিয়র বিভাগের ভল্টিং টেবিল ইভেন্টে উটিং ওয়াং মারমা স্বর্ণপদক জয় করেন। এর আগে প্রতিযোগিতার প্রথম দিনে তিনটি এবং দ্বিতীয় দিনে চারটি পদক জিতেছিল বাংলাদেশ দল।

সিঙ্গাপুরে সাফল্য অর্জনের পর বাংলাদেশ জিমন্যাস্টিকস দল আজই রওনা হয়েছে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে। সেখানে আগামী ৫ থেকে ৯ জুন অনুষ্ঠিত হবে ১২তম এশিয়ান পুরুষ আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ এবং ১৮তম জুনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতাতেও অংশ নেবে বাংলাদেশ।

এই ধারাবাহিক সাফল্য বাংলাদেশের জিমন্যাস্টিকসের উন্নয়নে নতুন এক সম্ভাবনার দিক উন্মোচন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।