সিলেটে ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিলো। এ ঘটনার প্রায় দুই ঘণ্টা পর পুনরায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সকাল সাড়ে ৯টার পর সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ঢাকা অভিমুখে রওনা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সিলেট রেলওয়ের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ফেঞ্চুগঞ্জ উপজেলার মোগলাবাজার স্টেশনে পৌঁছালে লোকোমোটিভসহ চারটি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
পরে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে বগিগুলো সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করে।
খবরওয়ালা/এফএস



