সীমান্তে পতাকা বৈঠকে শিশুসহ ৫ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে শিশুসহ ৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে সীমান্তের জিরো লাইনের ৬১/৭-এস পিলারের কাছে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান রবিবার রাত সাড়ে ৯টায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

মহেশপুরে অবস্থানরত ৫৮ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার নোনাগঞ্জ বিএসএফ ক্যাম্পের জওয়ানরা ৫ জন বাংলাদেশিকে সীমান্ত অতিক্রমের সময় আটক করে। এরপর তাদের নাম-পরিচয় যাচাই করে বিজিবির বেনীপুর ক্যাম্পে হস্তান্তরের জন্য অনুরোধ জানায় বিএসএফ।

বিজিবি তাদের পরিচয় নিশ্চিত হয়ে ফেরত নিতে সম্মতি জানালে, সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে ১ জন পুরুষ, ১ জন নারী ও ৩ শিশুসহ একটি পরিবারকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।