সুইডেনে তিন জনকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার কিশোর

সুইডেনের উপসালা শহরে মঙ্গলবার (২৯ এপ্রিল) তিন জনকে গুলি করে হত্যার ঘটনায় এক কিশোরকে গ্রেপ্তার করেছে সুইডিশ পুলিশ।

বুধবার (৩০ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে সুইডিশ পুলিশ নিশ্চিত করেছে, গুলি চালানোর জন্য গ্রেপ্তারকৃত ব্যক্তির বয়স ১৮ বছরের কম। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। নিহত তিন জনের বয়স ১৫ থেকে ২০ বছরের মধ্যে।

সুইডিশ গণমাধ্যম জানিয়েছে, পুলিশ এই মৃত্যুর সঙ্গে গ্যাং অপরাধের সম্পর্ক থাকার সম্ভাবনা তদন্ত করছে। সাম্প্রতিক বছরগুলোতে সুইডেনে কিশোর গ্যাং অপরাধের এক জোয়ার দেখা গেছে। সন্দেহভাজনদের বিরুদ্ধে ভাঙচুর থেকে শুরু করে খুন পর্যন্ত বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।

সুইডিশ সরকার নতুন আইন প্রস্তাব করেছে, যাতে পুলিশ ১৫ বছরের কম বয়সী শিশুদের টেলিফোনে আড়ি পাতাতে পারে।

বুধবার গ্যাং সহিংসতার ওপর এক সংবাদ সম্মেলনে বিচারমন্ত্রী গুনার স্ট্রোমার বলেছেন, প্রস্তাবকৃত আইন গোপনীয়তার একটি বড় লঙ্ঘনের সঙ্গে যুক্ত, তবুও দশ থেকে ১১ বছর বয়সী শিশুদের গ্যাংয়ে নিয়োগ বন্ধ করার জন্য ব্যবস্থাগুলো প্রয়োজন।

সরকার আরও জানিয়েছে, তারা দেশের বন্দুক আইন কঠোর করতে চায়। উপসালা এবং নিভস্তার স্থানীয় পুলিশ প্রধান আসা লারসন বলেছেন, আগামী দিনগুলোতে উপসালাজুড়ে বিশাল পুলিশ মোতায়েন থাকবে, তবে আরও সহিংসতা এড়ানো যাবে এমন কোনো নিশ্চয়তা নেই।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।