সুইডেনে বাস চাপায় পথচারী ও যাত্রীরা নিহত, আহত ৩

সুইডেনে বাসস্টপে দাঁড়িয়ে থাকা যাত্রী ও পথচারীদের ওপর একটি বাস চাপা দেয়। স্টকহোমে এই ভয়াবহ দুর্ঘটনায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন এবং আরও তিনজন আহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (১৪ নভেম্বর) স্টকহোম শহরের কেন্দ্রে একটি ডাবল ডেকার বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাসস্ট্যান্ডে অপেক্ষারত যাত্রী ও পথচারীদের ওপর ধাক্কা দেয়।

সুইডিশ পুলিশ জানিয়েছে, এটি কোনো হামলার ঘটনা নয়। পুলিশের এক মুখপাত্র বলেন, ‘এটিকে অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করা হচ্ছে। এটি আক্রমণ নয়। বাস চালককে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ ধরনের ঘটনা সাধারণতই ঘটে থাকে।’

পুলিশ আরও জানায়, দুর্ঘটনাস্থল রয়্যাল ইনস্টিটিউট অফ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের কাছে। দুর্ঘটনার সময় বাসে কোনো যাত্রী ছিল না।

খবর পেয়ে পুলিশ, উদ্ধারকারী সংস্থা ও অ্যাম্বুল্যান্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, নীল রঙের দ্বি-তলাবাসটি পুলিশ ঘিরে রেখেছে এবং চারপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে। পুলিশ এখনও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।

খবরওয়ালা/এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।