সুপারি গাছের পাতা নেওয়ায় প্রতিবন্ধীকে নির্মমভাবে পেটালেন প্রতিবেশী

জামালপুরের সরিষাবাড়ীতে সুপারি গাছের পাতা নেওয়াকে কেন্দ্র করে জালাল উদ্দিন (৪৫) নামে এক বাক প্রতিবন্ধীকে নির্মমভাবে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত জালাল উদ্দিন বয়ড়া গ্রামের মৃত তয়েজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র ও অভিযোগ অনুযায়ী, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে বাজারবাড়ির পাশের মোড় থেকে বাড়ি ফিরছিলেন বাক প্রতিবন্ধী জালাল উদ্দিন। পথিমধ্যে প্রতিবেশী মৃত বজলুর রহমানের ছেলে নাসির উদ্দিনের সুপারি গাছের নিচে পড়ে থাকা একটি মরা পাতা (খোল) হাতে নেন তিনি। এ সময় গাছের মালিক নাসির উদ্দিন পেছন থেকে এসে জালাল উদ্দিনকে বেধড়ক মারধর করেন।

জালালের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে ওই রাতেই আহত জালালের ভাতিজা রাশেদুল ইসলাম রাজু সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হাসান বলেন, ‘এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি এএসআই শাহাদাৎ হোসেনকে সরেজমিন তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আহত বাক প্রতিবন্ধী জালালের পরিবারের সদস্যরা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।