সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র-গুলি ও ককটেল জব্দ, সাবেক যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

কুষ্টিয়ার ভেড়ামারায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার করা হয়েছে। এসময় সাবেক যুবদল নেতা সামিরুল ইসলাম ও নান্নু আলীকে গ্রেপ্তার করা হয়। তারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর গ্রামের বাসিন্দা, যথাক্রমে আব্দুর রহিম ও পিয়ার আলীর ছেলে। গ্রেপ্তার সামিরুল বাহাদুরপুর ইউনিয়নের যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক বলে জানা গেছে।

রবিবার (২৫ মে) ভোর ৫টায় বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর ও আশপাশের এলাকায় এই অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। অভিযানের সময় সামিরুল ইসলামের বাড়ির পাশের লোহার গেটসংলগ্ন স্থান থেকে একটি রিভলবারের ৬ রাউন্ড গুলি, ৪টি অবিস্ফোরিত ককটেল, ৭টি বিভিন্ন আকারের রামদা, ২টি চাইনিজ কুড়াল, ২টি ছুরি এবং একটি ঢাল উদ্ধার করা হয়। অপরদিকে, নান্নু আলীর বাড়ি থেকে উদ্ধার করা হয় ৫টি অবিস্ফোরিত ককটেল।

এছাড়া স্থানীয় একটি পরিত্যক্ত স্থান থেকে সেনাবাহিনী আরও একটি দেশি রিভলভার ও একটি গুলি উদ্ধার করে। অভিযান শেষে আটক দুইজনকে উদ্ধারকৃত অস্ত্রসহ ভেড়ামারা থানায় হস্তান্তর করা হয়।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, সেনাবাহিনীর অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র-গুলি, ককটেল ও দেশীয় অস্ত্রসহ দুইজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার সামিরুল ইসলাম বাহাদুরপুর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক হিসেবে পরিচিত। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং স্থানীয় প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।

 

 

খবরওয়ালা/আরডি 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।