সৈয়দ মারুফকে প্রত্যাহার, ঢাকায় পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার

ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ আর বাংলাদেশে ফিরছেন না। তার স্থলাভিষিক্ত হয়ে ঢাকায় আসছেন মিয়ানমারে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

ঢাকায় পাকিস্তান হাইকমিশন এরই মধ্যে ইমরান হায়দারের নিয়োগের বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা মঙ্গলবার (১৭ জুন) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডেইলি স্পোকসম্যানের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে পাকিস্তানের নতুন হাইকমিশনার হিসেবে ইমরান হায়দারকে নিয়োগ দেওয়া হয়েছে।

পাকিস্তানের জং পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার সৈয়দ মারুফকে বাংলাদেশে তাঁর কূটনৈতিক দায়িত্বের সমাপ্তি ঘটিয়ে পাকিস্তানে ফেরত আনা হয়েছে। তিনি বর্তমানে পাকিস্তানে আছেন।

সৈয়দ আহমেদ মারুফ ২০২৩ সালের ডিসেম্বরে বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনার হিসেবে যোগ দেন। গত মে মাসে হঠাৎ করেই দুই সপ্তাহের ছুটিতে ঢাকা ছাড়েন তিনি। তখন এ নিয়ে নানা গুঞ্জন তৈরি হয়।

বাংলাদেশ ছাড়ার আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠানো চিঠিতে ঢাকায় পাকিস্তান হাইকমিশন জানিয়েছিল, ছুটি শেষ করে ঢাকায় আবার পাকিস্তানের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন সৈয়দ মারুফ।

খবরওয়ালা/এসআর

 

2Q== সৈয়দ মারুফকে প্রত্যাহার, ঢাকায় পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।