সৌদিতে বেআইনিভাবে মাছ শিকারের দায়ে প্রবাসী বাংলাদেশি আটক

সৌদি আরবে অবস্থিত আসির অঞ্চলের আল-কাহমাহ উপকূলে বেআইনি মাছ শিকারের অপরাধে এক প্রবাসী বাংলাদেশিকে আটক করেছে সৌদি বর্ডার গার্ডের উপকূলীয় টহল দল।

বর্ডার গার্ড থেকে জানায়, আটক হওয়া ব্যক্তির কাছে বেআইনিভাবে শিকার করা প্রচুর পরিমাণে মাছ পাওয়া গেছে। সৌদি আরবের সামুদ্রিক নিরাপত্তা আইন অমান্য করার দায়ে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দেশটির সামুদ্রিক নিরাপত্তা আইন ও পরিবেশ সংরক্ষণ বিধিমালা মেনে চলার জন্য সবাইকে আহ্বান জানিয়েছে সৌদি বর্ডার গার্ড।

এ ছাড়া পরিবেশ ও বন্যপ্রাণী সংক্রান্ত যে কোনো অনিয়ম বা আইন অমান্যের ঘটনা সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানানোর জন্য নাগরিকদের উৎসাহিত করেছে সৌদি বর্ডার গার্ড।

খবরওয়ালা/টিএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।