সৌদি আরবের পর মিসরের পথে সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মিসরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনি এই তথ্য নিজেই শনিবার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে জানিয়েছেন।

সারজিস লিখেছেন, “মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের আমন্ত্রণ ও ব্যবস্থাপনায় গতকাল (৬ নভেম্বর) মিসরের উদ্দেশ্যে রওনা হয়েছি।”

সফরের প্রথম তিন দিন তিনি সৌদি আরবে, এরপর তিন দিন মিসরে অবস্থান করবেন। এই সময় তিনি দুই দেশের প্রবাসী বাংলাদেশি, অভ্যুত্থানের সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেবেন।

সারজিস জানান, সফরের অংশ হিসেবে মিসরের রাফা সীমান্তে শরণার্থী শিবিরে থাকা ফিলিস্তিনি নাগরিকদের জন্য স্বেচ্ছাসেবী কার্যক্রমেও অংশ নেবেন।

দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি লিখেছেন, “এই সফর সফল হোক এবং মানবতার কল্যাণে কিছু করতে পারি—দু’আ চাই।”

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।