স্কট ওয়েইল্যান্ডের মৃত্যুর ১০ বছর পরে প্রকাশ ‘ইফ আই কুড ফ্লাই’

স্কট ওয়েইল্যান্ডের মৃত্যুের এক দশক পূর্তিতে প্রকাশিত হলো তাঁর আগে অপ্রকাশিত গান If I Could Fly। গানটি প্রথম শোনা যায় চলতি বছরের রেকর্ড স্টোর ডে ব্ল্যাক ফ্রাইডে সংস্করণে, আর এখন স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। ১৯ ডিসেম্বর আসছে ভিনাইল সংস্করণ।

ওয়েইল্যান্ডের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়—গানটি ২০০0 সালে তাঁর ছেলে নোয়া জন্মের পর লেখা। পোস্টে একে বলা হয়েছে, ‘‘স্কটকে হারানোর পর তাঁর আর্কাইভ থেকে প্রকাশিত প্রথম নতুন গান। ব্যক্তিগত, কাঁচা অনুভূতিতে ভরপুর—যা তাঁর কাজের মূল হৃদয়কে মনে করিয়ে দেয়।’’

পোস্টে তাঁর উত্তরাধিকারও তুলে ধরা হয়—স্টোন টেম্পল পাইলটস, ভেলভেট রিভলভার, বিভিন্ন পুরস্কার ও ৫ কোটি অ্যালবাম বিক্রি। বার্তায় বলা হয়, ‘‘গানটি দুই প্রজন্মের শ্রোতাকে যুক্ত করে—এটি স্কটকে হারানোর ২৫ বছর পর তাঁর একটি অংশ আবার ফিরিয়ে দেয়।’’

এই গানে ওয়েইল্যান্ড ছেলেকে উদ্দেশ করে গেয়েছেন:
“If I could fly I would pick you up and keep you safe from the headlights…”

মাদকাসক্তির দীর্ঘ লড়াইয়ের পর তিনি ২০১৫ সালের ডিসেম্বর মাসে, ৪৮ বছর বয়সে, মিনেসোটার ব্লুমিংটনে ট্যুরের সময় ঘুমের মধ্যে মারা যান। পরিবারের গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়ে তাঁর ফেসবুক পেজ ও ব্যবস্থাপক টম ভিটোরিনো মৃত্যুসংবাদ নিশ্চিত করেন।

এ এস এন / খবরওয়ালা

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।