স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শরবত বিক্রেতাকে গণপিটুনি

মুন্সিগঞ্জের শ্রীনগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আজহার (৫২) নামের এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার শ্রীনগর ইউনিয়নের ধাইসার সাদ্দামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আজহার উপজেলার ধাইসার সাদ্দামপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকায় শরবত বিক্রি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে অভিযুক্ত আজহার পার্শ্ববর্তী বাড়ির ভাড়াটের ১১ বছরের মেয়েকে ঘরে একা পেয়ে ধর্ষণ করেন। পরে ভিকটিমের মা কাজ শেষে বাড়িতে ফিরে ঘরে আজহারকে দেখে চিৎকার করেন। এ সময় স্থানীয় বাসিন্দারা এসে তাঁকে আটক করার পরও কৌশলে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে দুপুরের দিকে স্থানীয় বাসিন্দারা তাঁকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, ‘খবর পেয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে থানা হেফাজতে রাখা হয়েছে। শিশুটি চিকিৎসার জন্য নারী পুলিশের হেফাজতে আছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।