স্ত্রীকে যেভাবে নির্যাতন করতেন আবু ত্বহা

ইসলামী বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনানকে নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ করলেন তার স্ত্রী সাবিকুন নাহার। তিনি বলেন, ত্বহা বিবাহের পর থেকে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে। 

বুধবার (১৫ অক্টোবর) রাতে একটি সংবাদমাধ্যমের সঙ্গে লাইভ টক শোতে যোগ দিয়ে তিনি এসব অভিযোগ করেন।

সাবিকুন নাহার বলেন, আবু ত্বহা মানসিকভাবে অসুস্থ। এটা তিনি আমাকে নিজেই বলেছেন। তিনি কোনো কারণ ছাড়াই শাসনের নামে আমাকে মারধর করেছেন। অসংখ্যবার তিনি আমাকে মারধর করেছেন। মারধরের কারণে অসুস্থ হয়ে পড়লেও তিনি আমার খোঁজ নেননি।

তিনি বলেন, ত্বহা আমাকে দুদিন পরপর মারধর করেন। চিৎকার করে বাসায় ভাঙচুর করেন। বাসায় ভাঙচুরের অনেক প্রমাণ আছে। কিন্তু তিনি এসব বিষয়ে মিথ্যা বলেন, অন্যদের কাছে অস্বীকার করেন।

তিনি আরও বলেন, আমি না খেয়ে ওকে খাওয়াইতাম। কিন্তু ওর মধ্যে কোনো কৃতজ্ঞতাবোধ নেই। তার গুমের ঘটনায় তাকে উদ্ধারে আমরা যে পরিশ্রম করেছি সে বিষয়েও তিনি কোনো কৃতজ্ঞতা প্রকাশ করেনি। আমার গোছানো সংসার শেষ হয়ে গেছে। সে উন্মাদ হয়ে গেছে। নিজেকে বাঁচানোর জন্য সে যা ইচ্ছা তাই বলছে। তার সমর্থকরা আমাকে গালিগালাজ করছে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।