স্পারসোর চাকরির পরীক্ষার ফল প্রকাশ

বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসোর) ৪টি পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরিক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৭৬ জন প্রার্থী।

প্রতিষ্ঠানটির প্রধান প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাহমুদুল হক স্বাক্ষরিত ভিন্ন ভিন্ন বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ জুলাই এলডিএ কাম কম্পিউটর টাইপিস্ট ও টেকনিশিয়া-২ পদের এবং ১২ জুলাই ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ও স্টোরকিপার পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

এতে আরও বলা হয়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যাবহারিক পরীক্ষা (প্রযোজ্য ক্ষেত্রে) এবং মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তী সময়ে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের খুদে বার্তার মাধ্যমে জানানো হবে।
 

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।