স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের সময় বেঁধে দিল শিক্ষার্থীরা

খবরওয়ালা অনলাইন ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অবসরপ্রাপ্ত) পদত্যাগের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় স্বরাষ্ট্র উপদেষ্টাকে সোমবার দুপুর ১টার মধ্যে পদত্যাগের সময় বেঁধে দেন তারা।

রবিবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত একটায় হল পাড়া থেকে বিক্ষোভ মিছিল শুরু করে তারা। পরে মিছিল নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশে করে তারা।  

এসময় শিক্ষার্থীরা ‘সুশীলতার দিন শেষ বিচার চায় বাংলাদেশ, এক দুই তিন চার জাহাঙ্গীর গদি ছাড়, জুলাই রক্তের দাম চাই নিরাপদ বাংলাদেশ চাই, জুলাইয়ের রক্ত বৃথা যেতে দিবো না’-সহ নানা স্লোগান দেন।

এসময় আন্দোলনকারীরা বলেন, ঢাকা শহরের অলিতে-গলিতে চাঁদাবাজরা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। তার মানে এটা প্রমাণ করে যে এই উপদেষ্টা তার চেয়ারে বসার নীতিগত যোগ্যতা হারিয়েছে। যত জনকে ম্যাজিস্ট্রেসির ক্ষমতা দেওয়া হয়েছে তাদের ছয় মাসের কার্যক্রমের জবাবদিহিতা চাই। আমরা আজকে এ রাজু ভাস্কর্য থেকে ঘোষণা করতে চাই, আগামীকাল ১টার মধ্যে যদি এই স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করে আমরা তার বিরুদ্ধে সব ধরনের ব্যবস্থা নিব।

শিক্ষার্থী নুরুল গণি ছগীর বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলতে চাই— আপনাদের পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব দিয়ে সমস্যার সমাধান করতে না পারেন আপনারা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর দায়িত্ব ছেড়ে দেন। আমরা আজকের পর থেকে দেশে একটা ছিনতাই ধর্ষণ হতে দেবো না।’

সংক্ষিপ্ত সমাবেশ শেষে ফের মিছিল নিয়ে ভিসি চত্বর হয়ে হল পাড়ায় গিয়ে শেষ করে তারা।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।