স্বর্ণের দাম বাড়ালো বাজুস, প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

প্রতি ভরিতে সর্বোচ্চ ২,৭১৮ টাকা বৃদ্ধি করা হয়েছে। নতুন দাম আগামীকাল থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালোমানের ২২ ক্যারেট স্বর্ণের এক ভরি দাম দাঁড়িয়েছে ১,৮১,৫৫০ টাকা। আজ (৭ সেপ্টেম্বর) এই দাম ছিল ১,৭৮,৮৩২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১,৭৩,৩০৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১,৪৮,৫৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১,২৩,০৬৭ টাকা।

বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ডের মূল্য বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২,৮১১ টাকা, ২১ ক্যারেট ২,৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২,২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১,৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।