খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর ২০২৫
দেশের বাজারে স্বর্ণের দামে চলেছে টানা ঊর্ধ্বগতি। সর্বশেষ পাঁচ দফা সমন্বয়ের মধ্যে চারবারই বেড়েছে দাম, যার মধ্যে টানা তিন দফায় স্বর্ণের ভরি প্রতি দাম বেড়েছে মোট ৮,৩৭৫ টাকা।
সর্বশেষ মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে টানা তৃতীয়বারের মতো স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দামে ভরি প্রতি ৪,১৮৮ টাকা বৃদ্ধি পাবে, যা কার্যকর হবে বুধবার (১২ নভেম্বর) থেকে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন নির্ধারিত দামে:
বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে এই মজুরি ভিন্ন হতে পারে।
এর আগে গত ১০ নভেম্বর বাজুস স্বর্ণের দাম সমন্বয় করেছিল। সেদিন ২২ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি দাম ২,৫০৭ টাকা বাড়িয়ে ২,০৪,২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।
এ নিয়ে চলতি বছর স্বর্ণের দাম ৭৫ বার সমন্বয় করা হয়েছে—যার মধ্যে ৫২ বার বেড়েছে এবং ২৩ বার কমেছে। গত বছর ২০২৪ সালে দাম সমন্বয় হয়েছিল ৬২ বার, যার মধ্যে ৩৫ বার বেড়েছিল এবং ২৭ বার কমেছিল।
অন্যদিকে, স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে বাজারে:
চলতি বছরে রুপার দাম ৯ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৬ বার বেড়েছে এবং ৩ বার কমেছে। গত বছর রুপার দাম সমন্বয় করা হয়েছিল মাত্র ৩ বার।