স্বামীর পরকীয়া, স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

রংপুরের পীরগাছায় জেসমিন নাহার কাকলি (৩১) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আবু রায়হান মিয়ার বিরুদ্ধে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোরে নিহতের মরদেহ অ্যাম্বুলেন্সযোগে তার বাবার বাড়িতে রেখে স্বামী পালিয়ে গেছেন বলে জানিয়েছে পরিবার। তাদের দাবি এর আগে গত মঙ্গলবার গাজীপুরের কোনাবাড়িতে স্বামীর কর্মস্থলের ভাড়া বাসায় তাকে পিটিয়ে হত্যা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জেসমিন নাহার কাকলির সঙ্গে তার স্বামী আবু রায়হানের প্রায় ১৩ বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে ১১ ও ৪ বছর । পরিবার দুটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর কাকলি শ্বশুরবাড়িতেই থাকতেন। কিন্তু প্রায় ৮ মাস আগে তার স্বামী তাকে তার কর্মস্থল গাজীপুরের কোনাবাড়িতে নিয়ে যান। সেখানেই তারা ভাড়া বাসায় বসবাস করছিলেন।

তবে সম্প্রতি আবু রায়হান পরকীয়ায় জড়িয়ে পড়লে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়। এই কলহের জের ধরে মঙ্গলবার দিনের কোনো এক সময় আবু রায়হান তার স্ত্রী জেসমিন নাহার কাকলিকে পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে। এরপর বুধবার ভোরে গোপনে একটি অ্যাম্বুলেন্সে করে মরদেহ পীরগাছায় তার বাবার বাড়িতে রেখে তিনি পালিয়ে যান।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।