স্বামী মোবাইল কিনে না দেয়ায় স্ত্রীর আত্মহত্যা

বগুড়ার ধুনট উপজেলায় স্বামীর কাছে মোবাইল ফোন কেনার বায়না ধরে না পেয়ে আইরিন জাহান (১৮) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার বথুয়াবাড়ি গ্রামে স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আইরিন জাহান ওই গ্রামের সাদিক হাসানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আইরিন ও তার স্বামী সাদিক হাসান জীবিকার তাগিদে প্রায় ছয় মাস ধরে ঢাকার আশুলিয়া কাঠগাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সাদিক আশুলিয়ায় অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। কয়েক মাস ধরে আইরিন তার স্বামীর কাছে একটি মোবাইল কিনে দেওয়ার বায়না ধরেন। কিন্তু আর্থিক সংকটের কারণে সাদিক স্ত্রীকে ফোন কিনে দিতে পারেননি। তিনি তার স্ত্রীর কাছে এক মাস সময়ও চেয়েছিলেন। কিন্তু তাতেও সন্তুষ্ট হতে পারেননি আইরিন।

মঙ্গলবার বিকেলে সাদিক অটোভ্যান চালানোর জন্য বাসার বাইরে গেলে, আইরিন নিজ ঘরের ভেতরে ধর্ণার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে সাদিক স্ত্রীর মরদেহ নিয়ে রাতেই গ্রামের বাড়ি ফিরে আসেন।

এ বিষয়ে ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) অমিত হাসান মাহমুদ বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত গৃহবধূর মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।