শনিবার, ৮ই আগস্ট ২০২৬, ২৪শে শ্রাবণ ১৪৩৩
শনিবার, ৮ই আগস্ট ২০২৬, ২৪শে শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ :
হরিণাকুণ্ডুতে শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান গুলশানে গ্রেপ্তার কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা হামে ৮৪৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও তিনজনের কেরানীগঞ্জ কি মৃত্যুর উপত্যকায় পরিণত হচ্ছে ? মাত্র ১২ দিনে ৭টি মরদেহ উদ্ধার কক্সবাজারে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, গ্রেফতার ৭ সিংড়ার পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর গ্রেপ্তার এনআইডি করে দেওয়ার প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার হরিণাকুণ্ডুতে শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান গুলশানে গ্রেপ্তার কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা হামে ৮৪৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও তিনজনের কেরানীগঞ্জ কি মৃত্যুর উপত্যকায় পরিণত হচ্ছে ? মাত্র ১২ দিনে ৭টি মরদেহ উদ্ধার কক্সবাজারে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, গ্রেফতার ৭ সিংড়ার পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর গ্রেপ্তার এনআইডি করে দেওয়ার প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার হরিণাকুণ্ডুতে শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান গুলশানে গ্রেপ্তার কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা হামে ৮৪৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও তিনজনের কেরানীগঞ্জ কি মৃত্যুর উপত্যকায় পরিণত হচ্ছে ? মাত্র ১২ দিনে ৭টি মরদেহ উদ্ধার কক্সবাজারে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, গ্রেফতার ৭ সিংড়ার পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর গ্রেপ্তার এনআইডি করে দেওয়ার প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার হরিণাকুণ্ডুতে শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান গুলশানে গ্রেপ্তার কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা হামে ৮৪৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও তিনজনের কেরানীগঞ্জ কি মৃত্যুর উপত্যকায় পরিণত হচ্ছে ? মাত্র ১২ দিনে ৭টি মরদেহ উদ্ধার কক্সবাজারে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, গ্রেফতার ৭ সিংড়ার পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর গ্রেপ্তার এনআইডি করে দেওয়ার প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার হরিণাকুণ্ডুতে শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান গুলশানে গ্রেপ্তার কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা হামে ৮৪৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও তিনজনের কেরানীগঞ্জ কি মৃত্যুর উপত্যকায় পরিণত হচ্ছে ? মাত্র ১২ দিনে ৭টি মরদেহ উদ্ধার কক্সবাজারে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, গ্রেফতার ৭ সিংড়ার পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর গ্রেপ্তার এনআইডি করে দেওয়ার প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার হরিণাকুণ্ডুতে শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান গুলশানে গ্রেপ্তার কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা হামে ৮৪৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও তিনজনের কেরানীগঞ্জ কি মৃত্যুর উপত্যকায় পরিণত হচ্ছে ? মাত্র ১২ দিনে ৭টি মরদেহ উদ্ধার কক্সবাজারে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, গ্রেফতার ৭ সিংড়ার পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর গ্রেপ্তার এনআইডি করে দেওয়ার প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার হরিণাকুণ্ডুতে শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান গুলশানে গ্রেপ্তার কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা হামে ৮৪৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও তিনজনের কেরানীগঞ্জ কি মৃত্যুর উপত্যকায় পরিণত হচ্ছে ? মাত্র ১২ দিনে ৭টি মরদেহ উদ্ধার কক্সবাজারে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, গ্রেফতার ৭ সিংড়ার পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর গ্রেপ্তার এনআইডি করে দেওয়ার প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার হরিণাকুণ্ডুতে শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান গুলশানে গ্রেপ্তার কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা হামে ৮৪৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও তিনজনের কেরানীগঞ্জ কি মৃত্যুর উপত্যকায় পরিণত হচ্ছে ? মাত্র ১২ দিনে ৭টি মরদেহ উদ্ধার কক্সবাজারে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, গ্রেফতার ৭ সিংড়ার পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর গ্রেপ্তার এনআইডি করে দেওয়ার প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার হরিণাকুণ্ডুতে শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান গুলশানে গ্রেপ্তার কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা হামে ৮৪৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও তিনজনের কেরানীগঞ্জ কি মৃত্যুর উপত্যকায় পরিণত হচ্ছে ? মাত্র ১২ দিনে ৭টি মরদেহ উদ্ধার কক্সবাজারে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, গ্রেফতার ৭ সিংড়ার পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর গ্রেপ্তার এনআইডি করে দেওয়ার প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার হরিণাকুণ্ডুতে শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান গুলশানে গ্রেপ্তার কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা হামে ৮৪৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও তিনজনের কেরানীগঞ্জ কি মৃত্যুর উপত্যকায় পরিণত হচ্ছে ? মাত্র ১২ দিনে ৭টি মরদেহ উদ্ধার কক্সবাজারে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, গ্রেফতার ৭ সিংড়ার পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর গ্রেপ্তার এনআইডি করে দেওয়ার প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

দেশ

স্মরণে সকল প্রেরণার এক উৎসের নাম শেখ ফজিলাতুন্নেছা মুজিব

খবরওয়ালা ডেস্ক

প্রকাশ: ৮ই আগস্ট ২০২৬, ৬:৮ পিএম

স্মরণে সকল প্রেরণার  এক উৎসের নাম  শেখ ফজিলাতুন্নেছা মুজিব

ইতিহাসের পাতায় কিছু মানুষ থাকেন, যাঁদের অবদান দৃশ্যমান নয়—কিন্তু তাঁদের নীরব ত্যাগ, সাহস, প্রজ্ঞা ও ভালোবাসার ওপর দাঁড়িয়ে রচিত হয় ইতিহাসের বড় বড় অধ্যায়।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব তেমনই এক মহীয়সী নারী—যিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনসঙ্গিনী, রাজনৈতিক জীবনের নেপথ্যের প্রেরণাদাত্রী এবং বাঙালির মুক্তিসংগ্রামের এক অনন্য সাহসী সহযাত্রী।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও জাতীয় রাজনীতির ইতিহাসে তাঁর অবদান গভীর, গুরুত্বপূর্ণ এবং অনস্বীকার্য।

১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন এই মহীয়সী নারী। তাঁর ডাকনাম ছিল ‘রেণু’।

অত্যন্ত অল্প বয়সেই জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হন তিনি। মাত্র তিন বছর বয়সে পিতাকে এবং পাঁচ বছর বয়সে মাতাকে হারান। পিতা শেখ জহুরুল হক এবং মাতা হোসনে আরা বেগমের স্নেহ থেকে বঞ্চিত হয়ে তিনি বড় হন পরিবারের আপনজনদের স্নেহ-মমতায়।

দাদা শেখ কাসেম তাঁর চাচাতো ভাই শেখ লুৎফর রহমানের পুত্র শেখ মুজিবুর রহমানের সঙ্গে রেণুর বিবাহ দেন। এরপর বঙ্গবন্ধুর মা সাহেরা খাতুন তাঁকে নিজের সন্তানদের সঙ্গে একই মমতা ও স্নেহে লালন-পালন করেন।

গোপালগঞ্জ মিশন স্কুলে তিনি প্রাথমিক শিক্ষা লাভ করেন। পরবর্তীতে তৎকালীন সামাজিক রীতিনীতি অনুযায়ী গ্রামের গৃহশিক্ষকের কাছে লেখাপড়া করেন।

কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষার সীমাবদ্ধতা তাঁর মেধা, প্রজ্ঞা ও জীবনবোধকে কখনো সীমাবদ্ধ করতে পারেনি। তিনি ছিলেন অসাধারণ বুদ্ধিমতী, ধৈর্যশীলা, বিচক্ষণ ও সাহসী একজন নারী। জীবনের প্রতিকূলতাকে তিনি কখনো ভয় পাননি; বরং দৃঢ়তা, আত্মবিশ্বাস ও অসীম ধৈর্য দিয়ে প্রতিটি সংকট মোকাবিলা করেছেন।

বঙ্গবন্ধুর দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রতিটি কঠিন বাঁকে তিনি ছিলেন নীরব অথচ শক্তিশালী সহযাত্রী। স্বামী যখন বছরের পর বছর কারাগারে, তখন সংসারের সমস্ত দায়িত্ব একা কাঁধে তুলে নিয়েও তিনি ভেঙে পড়েননি। সন্তানদের মানুষ করেছেন, পরিবারকে আগলে রেখেছেন এবং একই সঙ্গে বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ ও সংগ্রামের প্রতি অবিচল থেকেছেন।

শুধু নিজের পরিবার নয়—আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিও তাঁর ছিল গভীর মমতা। কারাগারে আটক নেতাকর্মীদের খোঁজখবর নেওয়া, তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো, অসুস্থ নেতাকর্মীদের চিকিৎসার ব্যবস্থা করা—এসব দায়িত্ব তিনি অনেকটা নীরবেই পালন করতেন।

বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে তিনি যেন ছিলেন ছায়ার মতো—নির্ভরতার মতো—এক অন্তর্লীন শক্তির মতো।

১৯৬৬ সালে বঙ্গবন্ধু যখন বাঙালির মুক্তির সনদ ছয় দফা ঘোষণা করেন, তখন পাকিস্তানি শাসকগোষ্ঠীর নির্যাতন ও কারাবরণ আরও তীব্র হয়ে ওঠে। বঙ্গবন্ধু বারবার কারাগারে বন্দি হয়েছেন, আর সেই সময়ে দলের নেতাকর্মীরা ছুটে আসতেন বেগম মুজিবের কাছে।

বঙ্গবন্ধুর কাছ থেকে পাওয়া রাজনৈতিক নির্দেশনা তিনি নেতাকর্মীদের কাছে পৌঁছে দিতেন। আন্দোলন-সংগ্রাম থামিয়ে না দিয়ে আরও দৃঢ়ভাবে এগিয়ে যাওয়ার জন্য তাঁদের সাহস ও প্রেরণা জোগাতেন।

আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুকে প্যারোলে মুক্ত করে তথাকথিত সমঝোতার পথে নেওয়ার উদ্যোগের বিরুদ্ধেও বেগম মুজিবের দৃঢ় অবস্থান ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁর সেই সাহসী ও বিচক্ষণ ভূমিকা মুক্তিসংগ্রামের গতিপথকে আরও তীব্র করে তোলে। ইতিহাসের সেই সংকটময় মুহূর্তে তাঁর রাজনৈতিক দূরদর্শিতা আজও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

তিনি ছিলেন না কোনো মঞ্চের বক্তা, ছিলেন না কোনো রাজনৈতিক পদ-পদবির অধিকারী। কিন্তু ঘরের অন্তরালে থেকেও তিনি হয়ে উঠেছিলেন একটি জাতির মুক্তির আকাঙ্ক্ষার অন্যতম নীরব শক্তি।

বাঙালির প্রতিটি লড়াই, প্রতিটি আন্দোলন, প্রতিটি সংকটে তিনি ছিলেন প্রেরণার বাতিঘর। বঙ্গবন্ধুর পাশে থেকে যেমন তাঁকে সাহস দিয়েছেন, তেমনি সন্তানদেরও দেশ ও মানুষের প্রতি দায়িত্বশীল হতে শিখিয়েছেন।

১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের সময়ও তাঁর ত্যাগ ও সাহস ছিল অনন্য। স্বাধীনতার জন্য একটি পরিবারকে যে অসীম মূল্য দিতে হয়েছে, বঙ্গমাতার জীবন তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত।

কিন্তু ইতিহাসের সবচেয়ে নির্মম অধ্যায়টি আসে ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে ঘাতকদের নির্মম, বর্বরোচিত হত্যাযজ্ঞের শিকার হয়ে বঙ্গমাতাও শাহাদাতবরণ করেন।

একটি জাতির স্বাধীনতার পেছনে যে নারীর নীরব ত্যাগ, অশ্রু, সাহস ও প্রেরণা মিশে আছে—তাঁকে হারানোর সেই দিনটি বাঙালির ইতিহাসে এক অবর্ণনীয় শোকের দিন।

বঙ্গমাতা তাই শুধু বঙ্গবন্ধুর সহধর্মিণী নন;
তিনি একজন মা, একজন সহযোদ্ধা, একজন নীরব সংগঠক, একজন দূরদর্শী রাজনৈতিক প্রেরণাদাত্রী এবং বাঙালির মুক্তির ইতিহাসে এক অবিচ্ছেদ্য অধ্যায়ের নাম।

তাঁর জীবন আমাদের শেখায়—
মহৎ ইতিহাস শুধু রাজপথে তৈরি হয় না; কখনো কখনো ইতিহাসের সবচেয়ে শক্ত ভিতটি নির্মিত হয় ঘরের নীরব অন্দরমহলে।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সেই নীরব শক্তিরই এক অনন্য প্রতীক।

আজ তাঁর জন্মদিনে গভীর শ্রদ্ধায় স্মরণ করি সেই মহীয়সী নারীকে, যিনি নিজের সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে স্বামী, সন্তান, দল এবং সর্বোপরি বাঙালির মুক্তির আকাঙ্ক্ষাকে আগলে রেখেছিলেন।

বঙ্গমাতা, আপনি বাঙালির ইতিহাসে চিরজাগরূক এক প্রেরণার নাম।
আপনার ত্যাগ, সাহস ও অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বাঙালি—প্রজন্মের পর প্রজন্ম।

মহীয়সী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।
শ্রদ্ধা, ভালোবাসা ও অশেষ কৃতজ্ঞতা।

মন্তব্য