স্মরণ— নাট্যকার অভিনেতা-শিক্ষক ড. ইনামুল হক

ড. ইনামুল হক একাধারে একজন প্রখ্যাত নাট্যকার, অভিনেতা, লেখক ও বুয়েটের সাবেক অধ্যাপক।

তিনি দীর্ঘকাল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগের শিক্ষকের দায়িত্ব পালন করেছেন।

জন্ম ফেনীর এক সম্ভ্রান্ত পরিবারে ২৯ মে ১৯৪৩ সালে

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীকালে যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে তিনি জনগণকে উদ্ধুদ্ধ করার প্রয়াসে বিভিন্ন আন্দোলনমুখী নাটকে অংশগ্রহণ করেন।

১৯৬৯ সালে আইয়ুব খানের রক্তচক্ষুকে উপেক্ষা করে তৎকালীন অসহযোগ আন্দোলনে অংশ নেন নাট্যচর্চাকে হাতিয়ার হিসেবে।

১৯৭১ সালের ২৫ মার্চ ‘সৃজনী’ এর ব্যানারে পাকিস্তান সরকারের বিরুদ্ধে ট্রাকে ট্রাকে ঢাকা শহরের বিভিন্ন স্থানে পথনাটক করেন।

ইনামুল হকের উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে – নির্জন সৈকতে, গৃহবাসী, মুক্তিযুদ্ধ নাটকসমগ্র, স্ট্রিন্ডবার্গ এর দু’টো নাটক, মহাকালের ঘোর সওয়ার, বাংলা আমার বাংলা ইত্যাদি।

তাঁর পঞ্চাশের বেশি মৌলিক ও অনুবাদকৃত নাটকসমুহ বই আকারে এবং নাট্যপত্রিকাগুলোতে শ্রদ্ধার সাথে প্রকাশিত হয়েছে।

ড. ইনামুল হকের দাম্পত্য সঙ্গী বরেণ্য নাট্যজন লাকী ইনাম। জনপ্রিয় নাট্যাভিনেত্রি ও নির্মাতা হৃদি হক এবং প্রৈতি হক এই দম্পতিরই কৃতি দুই কন্যা।

একুশে পদকপ্রাপ্ত গুণী এই ব্যক্তিত্ব ১১ অক্টোবর ২০২১ এ মৃত্যুবরণ করেন। শ্রদ্ধাঞ্জলি।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।