সোমবার, ২৭ই জুলাই ২০২৬, ১২শে শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২৭ই জুলাই ২০২৬, ১২শে শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ :
একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? যুক্তরাজ্যের সমুদ্র সৈকতে জোয়ারে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু ভাটারায় সিলিন্ডার বিস্ফোরণে দুইজনের প্রাণহানি ঢাকাসহ দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সংকেত একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? যুক্তরাজ্যের সমুদ্র সৈকতে জোয়ারে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু ভাটারায় সিলিন্ডার বিস্ফোরণে দুইজনের প্রাণহানি ঢাকাসহ দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সংকেত একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? যুক্তরাজ্যের সমুদ্র সৈকতে জোয়ারে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু ভাটারায় সিলিন্ডার বিস্ফোরণে দুইজনের প্রাণহানি ঢাকাসহ দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সংকেত একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? যুক্তরাজ্যের সমুদ্র সৈকতে জোয়ারে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু ভাটারায় সিলিন্ডার বিস্ফোরণে দুইজনের প্রাণহানি ঢাকাসহ দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সংকেত একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? যুক্তরাজ্যের সমুদ্র সৈকতে জোয়ারে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু ভাটারায় সিলিন্ডার বিস্ফোরণে দুইজনের প্রাণহানি ঢাকাসহ দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সংকেত একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? যুক্তরাজ্যের সমুদ্র সৈকতে জোয়ারে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু ভাটারায় সিলিন্ডার বিস্ফোরণে দুইজনের প্রাণহানি ঢাকাসহ দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সংকেত একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? যুক্তরাজ্যের সমুদ্র সৈকতে জোয়ারে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু ভাটারায় সিলিন্ডার বিস্ফোরণে দুইজনের প্রাণহানি ঢাকাসহ দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সংকেত একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? যুক্তরাজ্যের সমুদ্র সৈকতে জোয়ারে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু ভাটারায় সিলিন্ডার বিস্ফোরণে দুইজনের প্রাণহানি ঢাকাসহ দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সংকেত একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? যুক্তরাজ্যের সমুদ্র সৈকতে জোয়ারে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু ভাটারায় সিলিন্ডার বিস্ফোরণে দুইজনের প্রাণহানি ঢাকাসহ দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সংকেত একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? যুক্তরাজ্যের সমুদ্র সৈকতে জোয়ারে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু ভাটারায় সিলিন্ডার বিস্ফোরণে দুইজনের প্রাণহানি ঢাকাসহ দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সংকেত

অফবিট

স্মরণ ‘বঙ্গবন্ধু’ উপাধির প্রবক্তা মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী মুশতাক

এবিএম জাকিরুল হক টিটন

প্রকাশ: বুধবার, ১৫ জুলাই ২০২৬

স্মরণ  ‘বঙ্গবন্ধু’ উপাধির প্রবক্তা মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী মুশতাক

আজ ১৫ জুলাই, ‘বঙ্গবন্ধু’ উপাধির প্রবর্তক, বীর মুক্তিযোদ্ধা, সাবেক ছাত্রনেতা, সমাজসেবক ও দক্ষ সংগঠক রেজাউল হক চৌধুরী মুশতাক-এর আজ মৃত্যুবার্ষিকী। গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করছি এই ইতিহাসস্রষ্টাকে।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কিছু মানুষের অবদান তাঁদের পরিচয়ের সীমা অতিক্রম করে ইতিহাসের অংশ হয়ে যায়। রেজাউল হক চৌধুরী মুশতাক তেমনই এক বিরল ব্যক্তিত্ব। তিনি শুধু জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দিয়েই ইতিহাসে অমর হননি; তিনি নিজেও ইতিহাসের এক অবিচ্ছেদ্য নির্মাতা হয়ে উঠেছেন।

‘বঙ্গবন্ধু’—মাত্র একটি শব্দ। অথচ এর মধ্যে নিহিত রয়েছে একটি জাতির আত্মপরিচয়, সংগ্রাম, ভালোবাসা এবং মুক্তির আকাঙ্ক্ষা। আজ শেখ মুজিবুর রহমানের নাম উচ্চারিত হলেই স্বতঃস্ফূর্তভাবে যে শব্দটি উচ্চারিত হয়, তা হলো ‘বঙ্গবন্ধু’। এই চিরকালীন, সর্বজনস্বীকৃত ও আবেগময় উপাধির রূপকার চট্টগ্রামের কৃতী সন্তান রেজাউল হক চৌধুরী মুশতাক।

১৯৫০ সালের ১১ আগস্ট চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ভিংরোল গ্রামের ঐতিহ্যবাহী মিয়া বাড়িতে তাঁর জন্ম। পিতা মরহুম নূরুল হক চৌধুরী এবং মাতা মরহুমা মুসলিম আরা। জন্ম গ্রামে হলেও শৈশব ও কৈশোর কেটেছে চট্টগ্রাম শহরের পাথরঘাটায়। পারিবারিক ঐতিহ্য, শিক্ষাবান্ধব পরিবেশ ও দেশপ্রেম তাঁর ব্যক্তিত্বকে সমৃদ্ধ করে।

জেএমসেন স্কুলে শিক্ষাজীবনের সূচনা। পরে মুসলিম হাই স্কুল থেকে ১৯৬৭ সালে এসএসসি, ঢাকা কলেজ থেকে ১৯৬৯ সালে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৩ সালে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও ১৯৭৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ছাত্রজীবন থেকেই তিনি ছিলেন বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত। ১৯৬৮ সালে আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার চলাকালে জীবনের ঝুঁকি নিয়ে ঢাকা ক্যান্টনমেন্টে বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাৎ করেন। সেই ঐতিহাসিক প্রবেশপত্রটি তিনি দীর্ঘদিন সযত্নে সংরক্ষণ করেন এবং পরবর্তীকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে হস্তান্তর করেন। আজ সেটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক মূল্যবান দলিল।

১৯৬৮ সালে তাঁর রচিত ‘বঙ্গবন্ধু’ শব্দটি প্রথম ছাত্রলীগের লিফলেট ও প্রচারপত্রে ব্যবহৃত হতে শুরু করে। পরে রাজনৈতিক সভা-সমাবেশেও শব্দটি ব্যাপকভাবে উচ্চারিত হতে থাকে। ১৯৭০ সালে তিনি বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক প্রথম পুস্তিকা ‘এই দেশেতে জন্ম আমার’ রচনা করেন, যা বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশিত প্রথম জীবনীগ্রন্থ হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে।

১৯৬৯ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর ২৩ ফেব্রুয়ারি ঢাকার রেসকোর্স ময়দানে ছাত্রসমাজের পক্ষ থেকে ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ শেখ মুজিবুর রহমানকে আনুষ্ঠানিকভাবে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করেন। সেই উপাধির ভাষ্যকার ছিলেন রেজাউল হক চৌধুরী মুশতাক। সেই দিন থেকেই ‘মুজিব ভাই’ হয়ে ওঠেন সমগ্র বাঙালির বঙ্গবন্ধু।

রাজনীতিতে তিনি ছিলেন একনিষ্ঠ সংগঠক। ঢাকা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-দপ্তর সম্পাদক এবং স্বাধীনতার পর বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম সদস্য ছিলেন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ছাত্র সংসদের সহ-সভাপতি নির্বাচিত হন।

রাজনৈতিক জীবনের পর তিনি সমাজসেবা, সাংগঠনিক উন্নয়ন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আত্মনিয়োগ করেন। বিশেষ করে চট্টগ্রাম সমিতি, ঢাকা-কে আধুনিক, গতিশীল ও সৃজনশীল প্রতিষ্ঠানে রূপ দিতে তাঁর ভূমিকা ছিল অসামান্য। ‘ঢাকার বুকে একখণ্ড চট্টগ্রাম’খ্যাত চট্টগ্রাম ভবনের বাস্তবায়ন, শতবর্ষ উদ্‌যাপন, সাহিত্য-সংস্কৃতি চর্চা, প্রকাশনা, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং চট্টগ্রামের ঐতিহ্যকে জাতীয় পরিসরে তুলে ধরার ক্ষেত্রে তাঁর দূরদৃষ্টি ও সাংগঠনিক দক্ষতা আজও স্মরণীয়।

তিনি প্রমাণ করে গেছেন—একটি শব্দও ইতিহাস বদলে দিতে পারে, যদি তার পেছনে থাকে দেশপ্রেম, দূরদৃষ্টি এবং একজন মহান নেতার প্রতি অকৃত্রিম ভালোবাসা।

আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এই ইতিহাসস্রষ্টা, বীর মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিক সংগঠককে।

বিনম্র শ্রদ্ধাঞ্জলি। আপনার অবদান ইতিহাসের পাতায় যেমন অম্লান, তেমনি বাঙালির হৃদয়েও চিরভাস্বর হয়ে থাকবে।

লেখক: সম্পাদক ও প্রকাশক – খবরওয়ালা