হজ করতে গিয়ে এক বাংলাদেশির মৃত্যু

চলতি বছর হজ করতে সৌদি আরব গিয়ে মো. খলিলুর রহমান (৭০) নামের এক ব্যক্তি মারা গেছেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) মদিনায় বাংলাদেশ হজ অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়।

খলিলুর রাজবাড়ীর পাংশা উপজেলার রামকল বাহাদুরপুর গ্রামের বাসিন্দা। গত মঙ্গলবার বিমানের একটি ফ্লাইটে (বিজি-৩৪০১) তিনি সৌদি আরবের মদিনায় পৌঁছান।

এদিকে ধর্ম মন্ত্রণালয়ের হজ বিষয়ক পোর্টালের সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, এ বছর এখন পর্যন্ত হজযাত্রায় ৩২টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ১৩ হাজার ১৯১ জন।

সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ৭৩৮ জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৯ হাজার ৪৫৩ জন।

এর মধ্যে বিমান ১৪টি, সৌদিয়া এয়ারলাইন্স ৯টি এবং ফ্লাইনাস ৯টি ফ্লাইট পরিচালনা করেছে।

গত মঙ্গলবার থেকে হজের প্রাক-ফ্লাইট শুরু হয়েছে যা চলবে ৩১ মে পর্যন্ত। এরপর হজের ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন, যা ১০ জুলাই শেষ হবে।

এ বছর বাংলাদেশ থেকে হজে যেতে নিবন্ধন করেছেন ৮৭ হাজার ১০০ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৫ হাজার ২০০ জন। বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১ হাজার ৯০০ জন যাত্রী।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, হজে যেতে এখন পর্যন্ত ভিসা পেয়েছেন ৭০ হাজার ৮১৪ জন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। এ বছর বাংলাদেশ থেকে ৭০টি এজেন্সি হজ ফ্লাইট পরিচালনা করছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।