হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে আইভী

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলিতে জুতা কারখানার শ্রমিক সজল মিয়া (২০) হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে সাবেক সিটি মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম চৌধুরীর আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ১৮ জুন সজল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানায় মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত শুনানি শেষে তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইউম খান গণমাধ্যমকে জানান, সিদ্ধিরগঞ্জ থানায় করা সজল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে সাবেক মেয়র আইভীকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাঁকে কাশিমপুর মহিলা কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

উল্লেখ্য, সাড়ে ৬ ঘণ্টা নাটকীয়তার পর গত ৯ মে শুক্রবার সকাল পৌনে ৬টায় শহরের দেওভোগের বাড়ি থেকে সিটি করপোরেশনের সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে যায় পুলিশ। গত বছরের ২০ জুলাই পোশাককর্মী মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তাঁর বিরুদ্ধে হত্যা, বিস্ফোরকসহ মোট ৬টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর থেকে আইভী কাশিমপুর মহিলা কারাগারে বন্দী রয়েছেন।

খবরওয়ালা/এসআর

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।