হবিগঞ্জে বিয়েতে গিয়ে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চানপুর চা বাগানে বিয়ে বাড়িতে গিয়ে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

পানিতে ডুবে মারা যাওয়া শিশুরা হলো- উপজেলার রামগঙ্গা এলাকার সেলিম মিয়ার মেয়ে মোছকান আক্তার (১৩), সাজিদ আলীর মেয়ে শামীমা আক্তার (১২) ও মজিদ আলীর মেয়ে ছানিয়া আক্তার (৯)।

স্থানীয়রা জানায়, শিশুদের অভিভাবকরা চানপুর চা বাগানে আত্মীয়র বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যান। মঙ্গলবার ছিলো বিয়ের দিন। বাড়ির এক পাশে বিয়ের আয়োজন চলছিলো। কিন্তু শিশুরা খেলতে খেলতে পকুরপাড়ে গিয়ে গোসল করার জন্য পানিতে নামে যায়। এ সময় সবাই পানিতে ডুবে মারা যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সবাইকে মৃত ঘোষণা করেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।