হলিউডে অভিনয়ের স্বপ্ন দেখছেন জাহিদ হাসান

মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় পডকাস্ট শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-র তৃতীয় পর্বে অতিথি হয়ে আসছেন দেশের গুণী অভিনেতা জাহিদ হাসান।

শোতে এসে তিনি বলেন, ‘আমার মন বলছে আমি খুব শিগগিরই হলিউডের সিনেমায় অভিনয় করব। আমাদের দেশের অনেক গুণী অভিনেতাই আছেন, যারা হলিউডের অনেক বিখ্যাত অভিনেতার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করার ক্ষমতা রাখেন। আমার মনে হয়, আমি যদি হলিউডের সিনেমায় অভিনয় করি, বেশ ভালো কিছুই হবে।’

রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-র তৃতীয় পর্ব প্রচার হবে আজ ১৬ আগস্ট শনিবার রাত ৯টায়, মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ।

১২০ মিনিটের এই পডকাস্ট শোতে জাহিদ হাসান জানান, এ বছরের ব্লকবাস্টার হিট সিনেমা ‘উৎসব’ মুক্তির আগে কয়েক বছর তিনি একরাশ অভিমান বুকে নিয়ে ছিলেন। সে সময় অনেকে তাকে ‘ডেডহর্স’ সম্বোধন করেছেন, আর তিনি চেনা মানুষের অনেক অচেনা চেহারা দেখেছেন।

শোতে অকপটে উঠে এসেছে তার শৈশব, কৈশোর ও সংগ্রামের দিনগুলোর স্মৃতিচারণ। তিনি জানিয়েছেন, যৌবনের প্রেমময় দিনগুলোর গল্পও।

জনপ্রিয় পডকাস্ট শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।