হাটহাজারীতে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ওসি প্রত্যাহার

চট্টগ্রামের হাটহাজারীতে মাদরাসাছাত্র ও সুন্নি আকিদার সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে হাটহাজারী মডেল থানার ওসি আবু কাউসার মাহমুদকে প্রত্যাহার করা হয়েছে।

গতকাল রবিবার (৭ সেপ্টেম্বর) হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসার ছাত্ররা ওসির অপসারণ দাবিতে মাদরাসা মাঠে জড়ো হয়ে বিক্ষোভ করেন।

সূত্র জানায়, গত শনিবারের (৬ সেপ্টেম্বর) সংঘর্ষের ঘটনায় ওসি আবু কাউসার মাহমুদ যথাযথ পদক্ষেপ নেননি বলে অভিযোগ উঠে। এ কারণে শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রবিবার রাত ১১টার দিকে শিক্ষার্থীদের দাবির মুখে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ। তিনি জানান, ওসি আবু কাউসার মাহমুদের স্থলে হাটহাজারী মডেল থানার দায়িত্ব দেওয়া হয়েছে ওসি (তদন্ত) মোস্তাক আহম্মেদকে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।