হাতিরঝিলে ইস্পাহানী স্কুলের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর হাতিরঝিল এলাকায় ইস্পাহানী বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের গেটের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল ৮টার কিছু আগে এ ঘটনা ঘটে।

 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক বার্তায় জানানো হয়, সকাল ৭টা ৫০ মিনিটের দিকে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ডিএমপি জানিয়েছে, ইস্পাহানী বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের গেটের সামনে ফ্লাইওভারের ওপর থেকে একটি ককটেল নিক্ষেপ করা হয়, যা বিস্ফোরিত হয়। বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এর আগে সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায়ও ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।