হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী আহত

রাজধানীর হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলিতে আরিফ সরদার (৩৫) নামে ৩৬ নম্বর ওয়ার্ড যুবদল কর্মী আহত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) রাতে হাতিরঝিল থানার মোড়লগল্লি এলাকায় এ ঘটনা ঘটে। 

৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি রিপন মিয়া জানান, আরিফ ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের একজন সদস্য এবং তিনি একটি ওয়ার্কশপে কাজ করেন। বর্তমানে তিনি ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় থাকে। তার বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার হুগলা বালিকান্দি গ্রামে। তিনি ওই এলাকার গিয়াস উদ্দিন সরদারের ছেলে।

তিনি বলেন, রাতে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় খবর পেয়ে পুলিশ সদস্য এবং আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার(এসি) রাব্বানী হোসেন জানান, আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।