হাত ও পায়ের যত্নে ঘরে বসেই করে ফেলুন মেনিকিউর-পেডিকিউর

খবরওয়ালা অনলাইন ডেস্ক: দৈনন্দিন জীবনে নানান ব্যস্ততায় ভরা । এরই মাঝে আমরা সময় করে ত্বক ও চুলের যত্ন নিলেও ভুলে যাই হাত ও পায়ের কথা।  প্রতিদিন ধুলাবালির সংস্পর্শে হাত-পায়ের ত্বকে ও নখে ময়লা জমতে থাকে। এতে করে ত্বক অনুজ্জ্বল ও মলিন দেখায় পাশাপাশি বাসাবাধে অসংখ্য জীবাণু। 

খুব সহজে কিছু ঘরোয়া উপায়ে মেনিকিউর-পেডিকিউরের মাধ্যমে হাত ও পায়ের যত্ন নেওয়া সম্ভব। চলুন যেনে নেওয়া যাক সে সম্পর্কে-

১.প্রথমেই নখ থেকে নেইল পলিশ রিমুভ করে নিতে হবে ।

২.একটি বালটি বা গামলাতে সহনশীল গরম পানি নিয়ে নিন। এর পর একে একে ‍সেই পানিতে ২ চামচ পরিমানে স্যাম্পু , ১চামচ গ্লিসারিন, এক ফালি লেবুর রস আর সম্ভব হলে একটু গোলাপ জল দিয়ে ভালো ভাবে গুলে নিন।

৩. এবারে এই মিশ্রণে হাত ও পা ডুবিয়ে রাখুন ১০ মিনিট পর্যন্ত। 

৪. এরপর একটি পরিষ্কার টুথ ব্রাশ দিয়ে নখ ও গোড়ালি ঘষে নিন। পাশাপাশি লেবুর খোসা ব্যবহর করতে পারেন।  

৫.এবার একটি স্ক্রাবার দিয়ে হাত-পায়ের ত্বক ঘষে পরিষ্কার করে ধুয়ে ফেলুন। 

৬. সবশেষে গ্লিসারিন ,প্রেক্টোলিয়াম জেলি বা ভালো কোনো ময়েস্চারাইজার ব্যবহার করুন। 

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।