হত্যা মামলায় রিমান্ডে আনিসুল, সালমান, শমসের, পলকসহ ৭ জন

খবরওয়ালা অনলাইন ডেস্ক: পৃথক তিনটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, জুনাইদ আহমেদ পলকসহ সাতজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

পুলিশের পৃথক আবেদনের প্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ সোমবার এ আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী এ তথ্য নিশ্চিত করেছেন। 

রিমান্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক সহকারী কমিশনার তানজিল আহমেদ ও যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।

যাত্রাবাড়ী থানায় করা পারভেজ মিয়া হত্যা মামলায় আনিসুল হক, সালমান এফ রহমান, শমসের মবিন চৌধুরী ও জুনাইদ আহ্‌মেদ পলককে আজ আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত আনিসুল, সালমানসহ চারজনের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেপ্তারের পর এখন পর্যন্ত ১২ মামলায় সালমান এফ রহমানের ৬৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে বিভিন্ন মামলায় আনিসুল হকের ৫২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

খবরওয়ালা/ এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।