প্রধান উপদেষ্টার বাসভবনে যাচ্ছেন জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের ৬ প্রতিনিধি

খবরওয়ালা অনলাইন ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাচ্ছেন জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের ছয়জনের একটি প্রতিনিধিদল ৷ সোমবার (১০ ফেব্রুয়ারি) তাদের অবস্থান কর্মসূচি থেকে রমনা জোন পুলিশের সমঝোতায় তারা যমুনার দিকে রওয়ানা দেন ।

প্রতিনিধিদলে রয়েছেন, আরব আমিরাত ফেরত প্রবাসী খালিদ সাইফুল্লাহ, মির রাজিব, মিজানুর রহমান, ইয়াসিন অপূর্ব, নাঈম ও মাঈন উদ্দীন।

এসময় আন্দোলনের নেতৃত্বে থাকা মাঈন উদ্দীন বলেন, আন্দোলন করে দুবাই থেকে ফেরত আসার পর বারবার চেষ্টা করেও প্রধান উপদেষ্টার দেখা পাইনি। তিনি আমাদের বারবার দেখার করার আশ্বাস দিয়েছেন। আমাদের অনেকে এখনো দুবাইতে জেলে আছেন। নতুন করে অনেকে গ্রেফতার হচ্ছেন।

উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করাসহ তিন দফা দাবি নিয়ে সকাল সাড়ে ১০টা থেকে সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে টানাপোড়নের কারণে শাহবাগ-বাংলামোটর রোডে যানজটের সৃষ্টি হয় তখন।

খবরওয়ালা/টিএ
 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।