হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বৈঠকে বসছে ইসরায়েল

খবরওয়ালা ডেস্ক ॥ হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বৈঠকে বসছে ইসরায়েল, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের দেওয়া নতুন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বৈঠকে বসছে দখলদার ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রীসভা। গতকাল শুক্রবার (১৫ মার্চ) নতুন প্রস্তাব দেয় হামাস। এতে বলা হয়েছে, যুদ্ধবিরতির প্রাথমিক ধাপে তারা বয়স্ক, নারী ও অসুস্থ জিম্মিদের ছেড়ে দেবে। এর বদলে ৭০০ থেকে ১০০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে হবে।

হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বৈঠকে বসছে ইসরায়েল

 

হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বৈঠকে বসছে ইসরায়েল

 

যার মধ্যে অন্তত ১০০ বন্দি রয়েছেন যারা দখলদার ইসরায়েলের কারাগারে যাবজ্জীবন কারাদন্ড ভোগ করছেন। এরপরের ধাপে সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে। আর ওই সময় গাজায় স্থায়ী যুদ্ধবিরতির তারিখ নির্ধারণ করতে হবে। এই যুদ্ধবিরতির প্রস্তাবটি মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র, কাতার এবং মিসরের কাছে পাঠিয়েছে হামাস। হামাস নতুন প্রস্তাব দেওয়ার পর ইসরায়েলি জিম্মিদের পরিবারের সদস্যরা আন্দোলন শুরু করেছেন। তারা মন্ত্রীসভাকে চাপ দিচ্ছে প্রস্তাবটিতে রাজি হতে। জিম্মিদের পরিবার বলছে, প্রিয়জনদের ফিরে পাওয়ার ক্ষেত্রে তাদের সামনে নতুন আরেকটি সুযোগ এসেছে। আর এ সুযোগটি কাজে লাগানোর দাবি জানাচ্ছেন তারা।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রীর দপ্তর আরও জানিয়েছে, বৈঠকটি আজ শুক্রবারই হবে এবং এটি একটু বড় হবে। তবে দিনের কোন সময় বৈঠকটি হবে তা উল্লেখ করা হয়নি। গত ৭ অক্টোবর দখলদার ইসরায়েলের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ওইদিন ১ হাজার ২০০ ইসরায়েলি হত্যার পাশপাশি আরও প্রায় ২৫০ জনকে গাজায় ধরে নিয়ে যায় তারা। ওই হামলার পর গাজা উপত্যকায় ব্যাপক হামলা চালানো শুরু করে দখলদার ইসরায়েল। তাদের বর্বর হামলায় গাজায় এখন পর্যন্ত ৩০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।