হিন্দি-উর্দু একই ভাষার রূপ, ধর্মের সঙ্গে কোনো সম্পর্ক নেই: সুপ্রিম কোর্ট

ভারতের সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে জানিয়েছে, হিন্দি ও উর্দু মূলত একই ভাষা। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে এই দুই ভাষাকে আলাদা করে দেখার যে প্রচলন রয়েছে, তা ভুল এবং ভিত্তিহীন।

আদালতের মতে, ভাষা শুধু একটি যোগাযোগের মাধ্যম, ধর্মের প্রতিফলন নয়। তাই হিন্দিকে হিন্দুদের ভাষা বা উর্দুকে মুসলমানদের ভাষা হিসেবে দেখা একেবারেই ঠিক নয়।

মহারাষ্ট্রের আকোলা জেলার পাতুর পৌরসভার একটি নতুন ভবনের সাইনবোর্ডে মারাঠি ও উর্দু ভাষায় লেখা ছিল। এক সাবেক পৌর সদস্য এর বিরোধিতা করে আদালতে মামলা করেন। তার দাবি ছিল, মারাঠি হলো রাজ্যের সরকারি ভাষা, তাই উর্দুর ব্যবহার অনুচিত।

আদালত সেই দাবি খারিজ করে জানায়, উর্দু কোনো বিদেশি ভাষা নয়। এটি ভারতের মাটিতেই জন্ম নিয়েছে এবং সময়ের সাথে সাথে বিকশিত হয়েছে। আদালত বলেন, যখন উর্দুকে সমালোচনা করা হয়, তখন একভাবে হিন্দিকেও সমালোচনা করা হয়, কারণ এই দুই ভাষার মধ্যে বহু মিল রয়েছে।

রায়ে বলা হয়, একটি ভাষার স্বতন্ত্রতা নির্ভর করে তার বাক্য গঠন, ব্যাকরণ ও ধ্বনিগত গঠনের ওপর। এই তিনটি দিক থেকেই হিন্দি ও উর্দুর মধ্যে অনেক মিল আছে।

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।