খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হুমা কুরেশি সম্প্রতি তার ক্যারিয়ার, নারীবাদ ও ইন্ডাস্ট্রিতে নারীদের সম্মান নিয়ে একটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন যে, মহিলাদের পোশাক, চেহারা এবং ওজন নিয়ে মন্তব্য করা একদমই অনুচিত। তার মতে, যেভাবে মহিলাদের রাস্তাঘাটে শ্লীলতাহানি করার জন্য শাস্তি দেওয়া হয়, ঠিক তেমনি সোশ্যাল মিডিয়াতেও অনলাইনে শ্লীলতাহানির জন্য শাস্তি দেওয়া উচিত।
হুমা কুরেশি বর্তমানে দুইটি জনপ্রিয় সিরিজ—মহরানী সিজন ৪ এবং দিল্লি ক্রাইম সিজন ৩-এ তার অভিনয়ের জন্য প্রশংসিত হচ্ছেন। সম্প্রতি, ‘দ্যা মেল ফেমিনিস্ট’-এর সঙ্গে এক কথোপকথনে তিনি বলেছেন, “সোশ্যাল মিডিয়ায় আমরা প্রতিদিনের জীবনের নানা আপডেট শেয়ার করি, কিন্তু অনেক সময় নিন্দুকদের কু মন্তব্য সহ্য করতে হয়। এটি বিরক্তিকর এবং দুঃখজনক।”
তিনি আরও বলেন, “অনলাইনে অনেকেই বিকিনি পরা ছবি পোস্ট করেন। আমিও করি। কিন্তু এমন ছবি পোস্ট করার পর অনেকে মন্তব্য করেন, ‘এটা কি করছেন?’ এটা খুবই বিরক্তিকর। আমাদের সমাজে যেমন মহিলাদের রাস্তাঘাটে মন্তব্য করার জন্য শাস্তি দেওয়া হয়, তেমনি অনলাইনেও শাস্তির ব্যবস্থা থাকা উচিত।”
হুমার মতে, মহিলাদের ব্যক্তিগত জীবন নিয়ে, যেমন তাদের পোশাক, মেকআপ বা কাজের সময়সূচি নিয়ে মন্তব্য করা একদমই অনুচিত। তিনি সবার কাছে আবেদন জানিয়ে বলেন, “অনুগ্রহ করে এই ধরনের মন্তব্য বন্ধ করুন, কারণ শ্লীলতাহানি অত্যন্ত নিন্দনীয় একটি কাজ এবং যারা এটি করেন তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা উচিত।”
এছাড়াও, হুমা কুরেশি বর্তমানে ব্যক্তিগত জীবন নিয়ে খবরের শিরোনামে রয়েছেন। গুঞ্জন রয়েছে যে, তিনি বলিউডের একাধিক অভিনেত্রীদের অ্যাক্টিং কোচ রচিত সিং-এর প্রেমে পড়েছেন। যদিও এ সম্পর্ক নিয়ে তিনি এখনো কিছু নিশ্চিত করেননি, তবে সম্প্রতি সোনাক্ষী সিনহার রিসেপশনে রচিত সিং-এর সঙ্গে হুমাকে একই রংয়ের পোশাকে দেখা গেছে, যা এই সম্পর্কের দিকে আঙুল তুলছে।
হুমা কুরেশি ২০১২ সালে অনুরাগ কাশ্যপের ‘গ্যাংস অফ ওয়াসিপুর: পার্ট ২’ সিনেমার মাধ্যমে খ্যাতি অর্জন করেন। এরপর তিনি ‘মহারানি’ সিজন ৪ এবং ‘দিল্লি ক্রাইম ৩’ সিরিজেও অভিনয় করেছেন। এছাড়াও, তিনি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ‘বায়ান’ ছবিতে পুলিশের চরিত্রে অভিনয় করেছেন।