‘১৪ ও ১৮’র নির্বাচনের ডিসিদের অর্থ কেলেঙ্কারির অভিযোগ থাকলে মামলা হবে’

খবরওয়ালা অনলাইন ডেস্ক: জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বলেছেন, ২০১৪ ও ১৮ সালে নির্বাচনে দায়িত্ব পালন করা যে-সব জেলা প্রশাসক (ডিসি) ওএসডি এবং বাধ্যতামূলক অবসরে গেছেন; তাদের মধ্যে যাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে, শুধুমাত্র তাদের বিরুদ্ধে মামলা হবে। বাকি সবার বিরুদ্ধে মামলা হবে না।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

শিগগিরই শূন্য থাকা নয়টি মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেওয়া হবে জানিয়ে সিনিয়র সচিব বলেন, ‘আমরা চারটি এসএসবি মিটিংয়ে ১২ জন সচিবকে সিলেক্ট করতে পেরেছি। যারা সচিব হচ্ছেন তারা অধিকাংশই বঞ্চিত ও যোগ্য। কেউই চুক্তিভিত্তিক না, সবাই চাকরির ভেতর থেকেই সচিব হচ্ছেন।’

মোখলেস উর রহমান বলেন, ‘সরকার কারও বিরুদ্ধেই অবিচার এবং পক্ষপাতমূলক আচরণ করেননি। রাষ্ট্রের স্বার্থে যে সিদ্ধান্ত নেয়ার শুধুমাত্র সেটাই নেওয়া হয়েছে।’

এর আগে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ২০২৪ সালের দ্বাদশ নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

সিনিয়র সচিব বলেন, ‘২০১৪ ও ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের মধ্যে যাদের চাকরির বয়স ২৫ বছরের নিচে তাদের ওএসডি করা হয়েছে। আর যাদের চাকরির বয়স ২৫ বছরের ঊর্ধ্বে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। এরই মধ্যে ৪৩ জনকে (ডিসি) ওএসডি করেছি।  আমরা ২২ জন এরকম যারা ডিসি ছিলেন এখন সচিব রয়েছেন, এমন ২২ জনকে বাধ্যতামূলক অবসর দেওয়ার আদেশ জারি হয়েছে।’

এর বাইরে ওই নির্বাচনে দায়িত্ব পালন করা যেসব কর্মকর্তারা অবসরে গেছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান মোখলেস উর রহমান।

তিনি আরও বলেন, ২০২৪ সালের পাতানো নির্বাচনে যেসব কর্মকর্তারা দায়িত্ব পালন করেছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত বিশাল একটি তালিকা প্রকাশ করা হবে।

 

খবরওয়ালা/আরডি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।