১৫ মাসে ভারত হয়ে ৪৬২ মিলিয়ন ডলারের পোশাক রপ্তানি

গত ১৫ মাসে ট্রান্সশিপমেন্টের মাধ‍্যমে ভারতীয় রুট ব্যবহার করে ৩৬টি দেশে ৪৬২ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। ট্রান্সসিপমেন্টের মাধ‍্যমে রপ্তানির পরিমাণ ৩৪ হাজার ৯০০ টনের বেশি।

ভারত সরকার ২০২০ সালের ২৯ জুন তাদের স্থল শুল্ক স্টেশন, বন্দর এবং বিমানবন্দর দিয়ে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে এই সুবিধা দিয়েছিল। পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সূত্রজানিয়েছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ট্রান্সশিপমেন্টের মাধ‍্যমে রপ্তানি হওয়া পণ্যের মধ্যে ছিল ব্লাউজ, ট্রাউজার, টি-শার্ট, শিশুদের পোশাক ইত্যাদি। প্রধান বাজারগুলোর মধ্যে ছিল যুক্তরাষ্ট্র, জার্মানি ও ফ্রান্স, জাপান ও দক্ষিণ কোরিয়া।

বিজিএমইএ তথ্য অনুযায়ী, মোট রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৬৪০ কোটি ৫ লাখ টাকা।

২০২৩-২৪ অর্থবছরে প্রায় ৩৬ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ।

এ বিষয়ে বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, আমরা বিশ্লেষণ করে দেখেছি গত ১৫ মাসে ভারতের মাধ্যমে মোট ৩৬টি ট্রান্সশিপমেন্ট হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত বলছে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলে তাদের ভূখণ্ড দিয়ে নেপাল বা ভুটানে পণ্য রপ্তানির ওপর কোনো প্রভাব ফেলবে না। অর্থাৎ সম্ভবত ৩৪টি দেশেই ভারতের মাধ্যমে শিপমেন্টে আমাদের সমস্যা হবে।

এর ইতিবাচক ও নেতিবাচক দুটি দিকই আছে। আমাদের পরনির্ভরশীলতা কমিয়ে নিজস্ব সক্ষমতা অর্জন করতে হবে।

খবরওয়ালা/এসআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।