১ সপ্তাহে ধরে নিখোঁজ মাদ্রাসা শিক্ষক মো. আব্দুল কাদের

রাজধানীর শনির আখড়ার বাসিন্দা ও বরগুনার দারুল কোরআন মাদরাসার শিক্ষক মো. আব্দুল কাদের (৩১) গত ১৮ অক্টোবর দুপুরে শনির আখড়া এলাকা থেকে নিখোঁজ হয়েছেন। এরপর থেকে পরিবার তাঁকে খুঁজে পাচ্ছে না।

পরিবারের পক্ষ থেকে ২১ অক্টোবর যাত্রাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-২৩৭১) করা হয়। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামারুজ্জামান জিডি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে তার সন্ধানে কাজ চলছে।

জিডিতে উল্লেখ করা হয়েছে, আব্দুল কাদেরের বাবার নাম মো. আব্দুল মালেক মুন্সী। তার উচ্চতা প্রায় ৫ ফুট ৫ ইঞ্চি এবং গায়ের রং শ্যামলা। নিখোঁজের সময় তিনি সাদা পাঞ্জাবি ও সাদা পায়জামা পরেছিলেন।

পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, কেউ তাঁর সন্ধান পেলে ছোট ভাই ইব্রাহীম খলিলের সঙ্গে ০১৮১৯৩৪১০২৬ নম্বরে যোগাযোগ করার জন্য।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।