প্রায় ২০ বছর কোমায় থাকার পর সৌদি আরবের প্রিন্স আল-ওয়ালিদ বিন খালেদ বিন তালাল মৃত্যু বরণ করেছেন।
শনিবার (১৯ জুলাই) এ তথ্য জানিয়েছেন তার বাবা প্রিন্স খালেদ বিন তালাল।
২০০৫ সালে ১৫ বছর বয়সে লন্ডনে গাড়ি দুর্ঘটনায় আহত হন প্রিন্স আল-ওয়ালিদ। দুর্ঘটনায় তার মস্তিষ্কে গুরুতর আঘাত এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়। তিনি লন্ডনে সামরিক ক্যাডেট হিসেবে পড়াশোনা করছিলেন। আল-ওয়ালিদ দুর্ঘটনার পর থেকেই হাসপাতালে কোমায় ছিলেন। এ কারণে ‘দ্য স্লিপিং প্রিন্স’ বা ‘ঘুমন্ত রাজকুমার’ নামেও পরিচিত ছিলেন সৌদি রাজপরিবারের এই সদস্য।
পাঁচ বছর আগে আল-ওয়ালিদের পরিবারের পক্ষ থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, কোমায় থাকা অবস্থায় তিনি আঙুল নাড়াচ্ছেন। এ থেকে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছিল। কিন্তু, যুক্তরাষ্ট্র ও স্পেনের বিশেষজ্ঞ চিকিৎসকদের দীর্ঘ চেষ্টা সত্ত্বেও তার শারীরিক অবস্থার বিশেষ কোনো উন্নতি হয়নি।
প্রিন্স খালেদ বিন তালাল জানিয়েছেন, রবিবার (২০ জুলাই) বাদ আসর রাজধানী রিয়াদে ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে আল-ওয়ালিদের জানাজা অনুষ্ঠিত হবে।
প্রিন্স আল ওয়ালিদের নিহতের ঘটনায় সৌদি রাজপরিবার ও দেশজুড়ে শোক প্রকাশ করা হয়েছে। ওয়ালিদের দাফন রাজধানী রিয়াদের আল উদ কবরস্থানে সম্পন্ন হয়েছে।
সূত্র: গালফ নিউজ।
খবরওয়ালা/এফএস



