২০ বলের ১০টিই বাউন্ডারি, রশিদ খানের লজ্জার রেকর্ড

সাদা বলের ক্রিকেটে সেরা স্পিনারদের একজন রশিদ খান। কিন্তু দ্য হান্ড্রেডে মঙ্গলবার (১২ আগস্ট) এমনই এক ম্যাচ খেলেছেন, যা কখনও মনে রাখতে চাইবেন না তিনি। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড গড়েছেন আফগান লেগস্পিনার।

কাল বার্মিংহামে বার্মিংহাম ফোনিংক্সের বিপক্ষে ৪ ওভারে (২০ বলে) ৫৯ রান দিয়েছেন ওভাল ইনভিন্সিবলসের এই বোলার, যা টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড। রশিদের আগে এত দিন রেকর্ডটি দখলে ছিল ৪ ওভারে ৫৩ রান দেওয়া নামিবিয়ার ডেভিড ভিসার।

পিটুনির শুরুটা করেন জো ক্লার্ক ও উইল স্মিড। ৫ বলের মধ্যেই তাকে দুটি ছক্কা ও একটি চার মারেন তারা। তার আগেই অবশ্য ১৫ বলে ৩৩ রান দিয়ে ফেলেছেন। কিন্তু মূল ঝড়টা তুলেছেন ফোনিক্স অধিনায়ক লিয়াম লিভিংস্টোন। বেধড়ক পিটুনিতে রশিদ খানের শেষ ৫ ডেলিভারিতে ৪,৬, ৬,৬ এবং ৪ রান নেন তিনি।

গত কয়েকমাস এমনিতেই রশিদ খানের ভালো যাচ্ছে না। সর্বশেষ আইপিএলে রশিদ ছক্কা হজম করেন ৩৩টি। টুর্নামেন্টের ইতিহাসে এক মৌসুমে এত ছক্কা আর কেউ হজম করেননি। গুজরাট টাইটান্সের হয়ে ১৫ ম্যাচে নেন ৯টি উইকেট। গড় ছিল ৫৭.১ ও ইকোনমি ৯.৩।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।