৩৭ দিনেও উদ্ধার হয়নি নিখোঁজ স্কুলছাত্রী মন্দিরা

সাতক্ষীরায় নিখোঁজের এক মাস সাত দিন পার হলেও সন্ধান মেলেনি স্কুলছাত্রী মন্দিরার। এ ঘটনায় অপহরণ মামলা করেছে তার পরিবার। তবে মেয়ে উদ্ধার না হওয়ায় উদ্বেগ আর হতাশায় দিন পার করছে ভুক্তভোগী পরিবার। তাদের মেয়ে বেঁচে আছে কিনা, মর্মান্তিক কিছু ঘটে গেছে তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। পুলিশ বলছে, উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার সাব-ইন্সপেক্টর আব্দুল্লাহিল আরিফ নিশাত পরিবারের বরাতে সাংবাদিকদের জানান, নিখোঁজ স্কুল ছাত্রী মন্দিরা দাস (১৬), সাতক্ষীরা সদরের মাগুরা বিনেরপোতা এলাকার বাসুদেব দাসের মেয়ে। স্থানীয় একটি স্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। তবে এখনও তেমন কোনো অগ্রগতি হয়নি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করতে সক্ষম হব।

সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানি বাহিনীর ২ সদস্য নিহতসন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানি বাহিনীর ২ সদস্য নিহত
মন্দিরা দাসের বাবা বাসুদেব দাস বলেন, আমার মেয়ে স্কুলে আসা যাওয়ার পথে স্থানীয় একই এলাকার রতন বসুর ছেলে দীপ্ত অপু আমার মেয়েকে উত্ত্যক্ত করত। এ বিষয়ে আমরা স্থানীয়ভাবে গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বহুবার কথা বলেছি। পরে কিছুদিন উত্ত্যক্ত না করলেও গত ১৮ জুন সন্ধ্যায় আমার মেয়ে বাড়ির সামনে রাস্তায় গেলে তাকে অপহরণ করে নিয়ে যায়।

তিনি বলেন, পরবর্তীতে ২০ জুন সাতক্ষীরা সদর থানায় অভিযোগ দায়ের করি। থানা কর্তৃপক্ষ মামলা না নিয়ে এক পর্যায়ে ট্রাইবুনালে মামলা করার পরামর্শ দেন। আদালতের নির্দেশে চার  জুলাই সদর থানা মামলা নেয়। তবে এখনো পর্যন্ত আমার মেয়ে উদ্ধার হয়নি।

মন্দিরার মা বিশিখা রানী দাশ অভিযোগ করেন, আমরা পুলিশ ও প্রশাসনের অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এখনও আমার মেয়েকে উদ্ধার করা যায়নি। আমরা জানি না, সে আদৌ জীবিত আছে কি না।

তিনি আরও বলেন, মামলার একজন আসামি গ্রেপ্তার হলেও বাকিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশের নির্লিপ্ততায় তিনি ক্ষুব্ধ ও হতাশা প্রকাশ করেন। মন্দিরার পরিবার বর্তমানে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করছে।

খবরওয়ালা/এমএজেড
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।