৩ ঘণ্টা ধরে শিক্ষাভবন মোড় অবরোধ, পুলিশ ও শিক্ষার্থীদের মুখোমুখি পরিস্থিতি

রাজধানীর সরকারি সাত কলেজকে একত্রিত করে প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’-এর দ্রুত অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষার্থীরা টানা তিন ঘণ্টা ধরে শিক্ষাভবন মোড় অবরোধ করেছেন। এতে পুরো এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিক্ষাভবনের সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং রাখা হয়েছে জলকামান ও রায়টকার।

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে দেখা যায়, প্রায় ৩০০ শিক্ষার্থী মোড়জুড়ে বসে অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা দ্রুত অধ্যাদেশ জারির দাবিতে বিভিন্ন স্লোগানও দিচ্ছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যাদেশ জারিতে বিলম্ব হওয়ায় নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। বাধ্য হয়ে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

ঢাকা কলেজের রবিউল ইসলাম বলেন, আমরা বারবার জানিয়েছি যে আমরা টেবিলে যেতে চাই। কিন্তু আমাদের ভবিষ্যৎ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলায় তা মেনে নেওয়া যায় না। কর্তৃপক্ষ যদি সত্যিই আমাদের কথা শুনতেন, তাহলে এতদিনে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতো। আমরা দাবি নিয়ে রাজপথে নেমেছি এবং দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

ইডেন কলেজের স্মৃতি আক্তার বলেন, অধ্যাদেশের দীর্ঘসূত্রতা আমাদের পড়াশোনা ও ক্যারিয়ারে অনিশ্চয়তা সৃষ্টি করেছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে এমন অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণে আমরা উদ্বিগ্ন। জবাবদিহি না থাকলে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।

উল্লেখ্য, ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে, সাত কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের গুজব এড়িয়ে দায়িত্বশীল আচরণের আহ্বানও জানানো হয়েছে।

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।