৩ লাখ টাকায় হত্যার চুক্তি, কথোপকথনের অডিও ফাঁস

রাজধানীর মিরপুরে আমির হোসেন নামে এক ব্যবসায়ীকে হত্যা করার পরিকল্পনার অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক রাসেল খান। তিনি ৩ লাখ টাকার বিনিময়ে ভাড়াটে খুনি দিয়ে ওই ব্যবসায়ীকে হত্যার পরিকল্পনা করেছিলেন।

রবিবার (১৯ অক্টোবর) বিকেলে রাসেল খান ও এক ভাড়াটে খুনির কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। ফেসবুকে ছড়িয়ে পড়া ওই অডিও নিয়ে স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। অনেকে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

৬ মিনিট ২৪ সেকেন্ডের একটি হোয়াটসঅ্যাপ কল রেকর্ডে শোনা যায়, রাসেল খান নামের ওই নেতা এক ভাড়াটে খুনিকে ৩ লাখ টাকার চুক্তিতে আমির হোসেনকে হত্যার নির্দেশ দিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিরপুর-১১ নম্বর মোহাম্মদিয়া মার্কেটের ব্যবসায়ী ও মার্কেট কমিটির সাধারণ সম্পাদক আমির হোসেনের সঙ্গে মার্কেট উন্নয়ন প্রকল্পকে ঘিরে রাসেল খানের বিরোধ চলছিল। মার্কেটকে বহুতল ভবনে রূপান্তরের পরিকল্পনা নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধের জেরে এ হত্যার পরিকল্পনা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাসেল খান বলেন, এটি তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার। অডিওতে যে কণ্ঠ শোনা গেছে, তা তার নয়। তার নাম্বার ব্যবহার করে ছবি লাগিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদুর রহমান বলেন, অডিওটি আমরা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।